July 30, 2026, 9:37 am
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজারহাট থানা পুলিশের হস্তক্ষেপে বিধবা মা পেলেন ন্যায় বিচার

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিধবা মা পেলেন ন্যায় বিচার।

মোছাঃ ছালেহা বেওয়া, ৭৪ বছরের বিধবা ও বৃদ্ধা মা। বাড়ি রাজারহাট থানার ওমরমজিদ ইউনিয়নে।

স্বামী মারা যাবার পর তার সারা জীবনের সঞ্চয় ০১ লক্ষ ৪০ হাজার টাকা সেটিও জোরপূর্বক কেড়ে নিয়ে ঘর থেকে বের করে দেন তার নিজ গর্ভের সন্তান জাবেদ আলী ও সাদেক আলী এবং তাদের স্ত্রী জেসমিন বেগম ও স্বপ্না বেগম।

রাজারহাট থানা পুলিশ খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিধবা বৃদ্ধা ছালেহা বেগমের অভিযোগ আমলে নিয়ে সন্তানদের ও প্ররোচনা দানকারী বউদের পিতা মাতার ভরণপোষণ আইন এর আলোকে গ্রেপ্তারপূর্বক কারাগারে প্রেরণ করেন।

পুলিশ প্রাথমিকভাবে আরো জানতে পারেন উক্ত সম্মানিত মায়ের জমি-জমা যা ছিল সবই তার তিন সন্তান নানা ভাবে নিজের নামে লিখে নেন এবং সর্বশেষ তার সারা জীবনের সঞ্চয় ০১ লক্ষ ৪০ হাজার টাকা কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেন সন্তানরা। শুধু তাই না, উক্ত মায়ের অভিযোগ, নিয়মিত সন্তান ও বৌরা উভয় করতো নানাবিধ মানসিক ও শারিরীক নির্যাতন।

পিতামাতার ভরণপোষণ আইন এর আলোকে কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ বৃদ্ধার ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST