July 30, 2026, 3:39 pm
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাষ্ট্রবিরোধী ‘কনটেন্ট’ প্রচার বন্ধে পদক্ষেপ জানতে চায় সংসদীয় কমিটি

Reporter Name

প্রথম বাংলা – সামাজিক যোগাযোগ মাধ্যমে অসা মাজিক,কুরুচিপূর্ণ বা রাষ্ট্রবিরোধী ‘কনটেন্ট’ (অডি ও,ভিডিও,লেখা ও ছবি) প্রচার নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গল বার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ,কাজী কেরামত আলী,অসীম কুমার উকিল ও সুবর্ণা মুস্তাফা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটির বৈঠকে এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়,বিটি আর সি ও কপিরাইট অফিসকে তাগিদপত্র দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে বলা হয়েছে। কমিটি সূত্র জানায়,এর আগে গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যম,বিশেষ করে লাইকি অ্যাপে কুরুচিপূর্ণ প্রচার নিয়ে আলোচনা হয়। এটি নিয়ন্ত্রণ করা নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের দেওয়া জবাব সংসদীয় কমিটির মনঃপুত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে নজরদারি জোরদার ও আইনি ক্ষমতা প্রয়োগ এবং পরবর্তী বৈঠকে তথ্য মন্ত্রণালয়,বিটিআরসি এবং কপিরাইট অফিসের যৌক্তিক মতামত উপস্থাপন করার পরামর্শ দেন কমিটির সভাপতি সিমিন হোসেন।

এ বিষয়ে বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয় জানায়,সামা জিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক,কুরুচিপূর্ণ বা রাষ্ট্রবিরোধী ‘কনটেন্ট’ প্রচার নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলো জানাতে তথ্য মন্ত্রণালয়,বিটিআরসি এবং কপিরাইট অফিসকে গত বছরের ১৫ ডিসেম্বর চিঠি দেওয়া হয়েছে। এখনো তার জবাব পাওয়া যায় নি। পরে কমিটি এ বিষয়ে তাগাদা দিয়ে আবারও চিঠি দেওয়ার সুপারিশ করেছে।

কমিটি সূত্র আরও জানায়,বৈঠকে বাংলাদেশ চল চ্চিত্র উন্নয়ন করপোরেশন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আও তাভুক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া,সব পর্যায়ের গণকর্মচারীদের বাংলা ভাষায় দক্ষতা অর্জন,বাংলা বানানরীতি ও ব্যবহার সম্পর্কে বিশেষ প্রশিক্ষণের জন্য মন্ত্রিপরি ষদ বিভাগের মাধ্যমে স্ব স্ব মন্ত্রণালয়ের বার্ষিক প্রশিক্ষণ মডিউল অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST