June 30, 2026, 3:28 am
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃ তিক ফোরামের আয়োজনে ৫১তম বিজয় দিবস উদযাপনঃ-

Reporter Name

ফারুক আহমেদ চান, সৌদি আরব

-সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে ২৯ডিসেম্ভর,বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এছাড়াও অনুষ্ঠিত হয়েছে প্রবাসে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-১৯। রিয়াদের স্থানীয় ১৮ নম্বর এক্সিট আল এনাবিয়া কমিউনিটি সেন্টারে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরাবরের মতোই এ আয়োজনে স্পনসর হিসেবে এনটিভির সঙ্গে ছিল রিয়াদের ডিএমসি গুরুপের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, বাংলাদেশের প্রান কোম্পানি, প্রবাসী সেবা কেন্দ্র, ও রিয়াদের হারা নুরা রেষ্টুরেন্ট।অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি প্রকৌশলী মনজুর রহমান।

এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে বাংলাদেশী অন্যতম বিনিয়োগকারী আল মদীনা ফ্যাশন হাউজের এমডি লায়ন ইসমাঈল হোসেন,বিশেষ অতিথি ছিলেন ডিএমসি গুরুপের এমডি আবদুল্লাহ আল মামুন,সৌদি আরব সফরত নোয়াখালীর ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ,এনটিভি দর্শক ফোরামের সাধারন সমপাদক ব্যবসায়ী শেখ মোঃ বাদল,সাংগঠনিক সম্পাদক ব্যাবসায়ী আলী আহসান কিরন, মুখপাত্র ব্যাবসায়ী মোঃনুরুল আমিন নুরু,প্রান কোম্পানির কর্মকর্তা আলী মোরর্তজা,ব্যাবসায়ী শেখ রকীব উদ্দিন, ব্যবসায়ী ও যুব নেতা জাহাঙ্গীর আলম,মাসুদ আলম,সানসিটি মেডিকেল এর ম্যানেজার বিল্লাল হুসেইন,

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের আহবায়ক নাসরিন সুলতানা রিনা,সদস্য সচিব ডাঃআশা,যুগ্ম আহবায়ক শিউলী সোলায়মান প্রমুখ।

বিশাল এ আয়োজন প্রবাসী মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। জাতীয় সংগীত ও বিজয়ের গান দিয়েই অনুষ্ঠানের সূচনা করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের মুখপাএ জামশেদ রানা ও এনটিভি প্রবাস বিনোদন এর নিয়মিত শিল্পী রোজানা বাদল। এতে ওয়াফা,মলি,মারওয়ার, আফরা ও আরওয়ার নাচ,গান,কবিতায় প্রাণবন্ত আয়োজন উপভোগ করেন প্রবাসীরা। এ ছাড়া গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন জামশেদ রানা,সালাহউদ্দিন।

অনুষঠানে প্রবাসী ছেলে/মেয়েদের অংশগ্রহনে জামশেদ রানা কর্তক নির্মিত মুক্তিযুদ্দ ভিত্তিক নাটক ৭১ এর দিনগুলি উপভোগ করেন দর্শকরা।নাটক টির ভুয়শী প্রশংসা করেন দর্শকরা। শেষে ছিল নৈশ্যভোজ। পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া সব শিল্পীদের উপহার দেওয়া হয়।

বাংলাদেশের জাতীয় পতাকা ও এনটিভি লোগো যুক্ত বাহারি সাজে সাজানো হয়েছিল মঞ্চ। অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ-বিদেশে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ, গান,নাটকসহ সার্বিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিরা।

প্রবাসী গন-মাধ্যম প্রতিনিধিদের মধ্য অনুষঠানে সংহতি প্রকাশ করে শুভেচছা বক্তব্য দেন মোহনা টিভি রিয়াদ প্রতিনিধি জাহাংগীর আলম হৃদয়, ইউটিউব চ্যানেল বর্ণটিভির এমডি ফকির আল আমিন।এনটিভির চীফ ক্যামেরা পার্সন মাসুদ রানা,যুমনা টেলিভিশন প্রতিনিধি মুহাম্মদ সেলিম উদ্দিন,বাংলাটিভি প্রতিনিধি এ কে আজাদ লিটন,নিউজ ২৪ প্রতিনিধি রোস্তম খান।



Our Like Page
Developed by: BD IT HOST