July 1, 2026, 4:36 pm
শিরোনামঃ
বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার এর বিরুদ্বে ঘাপলা নিকার বৈঠকে,নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪ এনবিআরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান চকরিয়ার কৃতিসন্তান ৪৭তম বিসিএস ক্যাডার জননেতা তোফায়েল আহমেদের প্রয়াণে নিউইয়র্কে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম করে কেউ পার পাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও সন্ত্রাসী কার্যক্রম করে কেউ পার পাবে না। রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও সন্ত্রাস কার্যক্রমের বিষয়ে শুনেছি অবশ্যই আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। রোহিঙ্গা ক্যাম্পে চুরি,ডাকাতি,অপহরণ হতে দেব না।রোববার (১৫ জানুয়ারি) দুপুর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৬তম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বৈঠকে সূত্রে জানা যায়,কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্রায়ই ঘটছে গোলাগুলি ও হত্যাকাণ্ড। টেক নাফে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘট ছে একের পর এক। সীমান্তের ওপারে মিয়ানমারে সংঘর্ষ, গোলাগুলির কারণে উখিয়া ও টেকনাফের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এ পরিস্থি তিতে কক্সবাজারে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কি ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক।সম্প্রতি সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কক্সবাজারের একটি মাদকের তালিকার প্রকাশ নিয়ে প্রশ্ন করলে উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগে দেখে নেই। পরীক্ষা করে দেখি। তালিকা হলে যে অপরাধী সেটা জাস্টিফাই করে গোয়েন্দাদের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত মাদককারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমেদ,পীর ফজলুর রহমান,নূর মোহা ম্মদ,সামছুল আলম দুদু ও সংসদ সদস্য মোহাম্মদ হাবিবর রহমান,ওই সময় পুলিশের আইজিপি চৌধু রী আব্দুল্লাহ আল মামুন ও কক্সবাজার জেলা প্রশা সক মোহাম্মদ শাহীন ইমরান ও কক্সবাজার জেলা পুুলিশ সুপার মাহফুজুল ইসলামসহ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST