September 14, 2026, 7:31 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণা ভুয়া ৩ র‌্যাব সদস্য আটক

Reporter Name

আবুল হাশেম,রাজশাহী বিভাগীয় প্রতিনিধি:

র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিন ভুয়া র‌্যাবকে আটক করেছে র‌্যাব। গত বুধবার ভোর রাতে নওগাঁর বদলগাছীর কেশাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

আটকৃতরা হচ্ছে, নওগাঁর মহাদেবপুরে উপজেলার কালু শহর গ্রামের সামছুল আলমের ছেলে এলিট কবির (২৩), একই গ্রামের ময়েজউদ্দিন দেওয়ানের ছেলে সনোয়ার হোসেন (৩৪), পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের সালেহ মাহামুদের ছেলে সুলতান মাহামুদ (৩১)। জয়পুুর হাট র‍্যাব-৫, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,আটককৃত এই তিন প্রতারক র‌্যাব সদস্য পরিচয়ে জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনপূর্বক চাঁদাবাজি করতো।

বুধবার ভোর রাতে নওগাঁর বদলগাছীর কেশাইল এলাকায় এক ব্যক্তির বাড়িতে গিয়ে র‌্যাব পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তাদের মূল কাজ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST