September 12, 2026, 11:36 pm
শিরোনামঃ
আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, নতুনবাজা রে বিএনসিসি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে অংশগ্রহণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

র‌্যাব-৭,এর অভিযান সাতকানিয়া হতে ইয়াবা ট্যাবলেট সহ ব্যবসায়ী আটক

Reporter Name

মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র রিপোর্টার:

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কেরানীরহাট এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ র‌্যাব-৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সৈয়দ নূর (৬২),পিতা-মৃত হাজী ফয়েজ মিয়া,সাং-সামিয়ার পাড়া,থানা-সাতকানিয়া,জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে পুরাতন লুঙ্গি দ্বারা মোড়ানো অবস্থায় মোট ১২,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST