July 30, 2026, 5:11 am
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে আইজীবীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পৌর কাউন্সিলর

Reporter Name

নূর মোহাম্মদঃ অন্যর যায়গা দিয়ে জোর করে রাস্তা তৈরী করছে লক্ষ্মীপুর পৌরসভা ১২ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ পাটোয়ারী রাজু।এ ঘটনায় বাধা দিতে গেলে লক্ষ্মীপুরে বার সমিতির সদস্য এড. আনাস কামালকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে কাউন্সিলর রাজু, তার ভাই বিপু, ও নোমান।

পরে এড. আনাস কামালকে উদ্ধার করে হাসপাতা লে ভর্তি করে স্থানীয়রা।সোমবার বিকালে লক্ষ্মীপুর পৌরসভা মিয়ার রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।আহত আইনজীবী জানান, তাদের মালীকানাধীন পুকুর ভরাট করে রাস্তা তৈরী করছে রাজু। এ ঘটনায় বাধা দিতে গেলে তার ভাই বিপু ও নোমান তাকে সন্ত্রাসী কায়দায় মারধর করে।

এ ঘটনায় লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি এড নুরুল হুদা পাটোয়ারী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন আমি কাউন্সিলর কে আগের দিন ডেকে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছিলাম। কিন্তু জোর করে আমার আইনজীবির জমিতে সে মাটি ফেলে রাস্তা তৈরী করতে যায়। বাধা দিতে গেলে সে সন্ত্রাসী কায়দায় আইনজীবীকে মারধর করে। আমরা এ ঘটনায় আইনের আশ্রয় নিবো।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,কাউন্সিলর হওয়ার পর থেকে রাজু বেপরোয়া হয়ে উঠছে,কাউ কে পরোয়া করে না।যাকে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।গায়ে হাত দিতে যায়।

এ ঘটনায় লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া জানান মারামারির বিষয়টি জানিনা,তবে হাতাহাতি হয়েছে শুনেছি।এ বিষয়ে জানতে অভিযুক্ত রাজুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,সে আগে আমার ভাইকে মারে,তারা পরিকল্পিত বিডিও করে।



Our Like Page
Developed by: BD IT HOST