September 18, 2026, 3:54 pm
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে পিতার হাতে শিশুকন্যা খুন মোরা দেহ উদ্ধার খুনি পিতা কে গ্রেফতারের দাবি 

Reporter Name

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুরের কমলনগরে স্বামী-স্ত্রীর ঝগড়ার বলি হয়ে মারা গেছে তিন মাসের কন্যা শিশু সামিয়া,তাকে মাটিতে আছড়িয়ে মারা হয়েছে বলে স্থানীয়রা জানায়।বুধবার দুপুর দেড়টায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৮নং ওয়ার্ড দেলু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

সরজমিন গিয়ে জানা গেছে, চরলরেন্স গ্রামের আলম মাঝির ছেলে শাকিলের সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপটা এলাকার আব্দুল গণির,মেয়ে নুপুরের দেড় বছর আগে বিয়ে সম্পন্ন হয় এর মধ্যে তাদের ঘরে তিন মাস বয়সী শিশু সামিয়ার জন্ম হয়।

স্থানীয়রা জানান,বুধবার দুপুরে গৃহবধূ নুপুর তাঁর বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে তার স্বামী মো.শাকিল গৃহব ধূকে বাঁধা দেন। এতে স্বামী- স্ত্রীর উভয়ের মধ্যে ঝগড়াঝাঁ টি শুরু হয় এক পর্যায়ে শাকিল তাঁর শিশু কন্যাটিকে স্ত্রীর কোল থেকে কেঁড়ে নিয়ে মাটিতে আছাড় মারে। এতে শিশুটি মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।

শিশু শামিয়ার দাদি হালিমা বেগম জানান,পুত্রবধু তার বাবার বাড়িতে যেতে চাইলে তার ছেলে শাকিল নিষেধ করে। এ নিয়ে পুত্রবধু আর ছেলের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তার ছেলে শাকিলের কোল থেকে পড়ে গিয়ে নাত নি শামিয়া মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।পরে হাসপাতালে নেয়ার পথে নাতনির মৃত্যু হয় পরে ঘটনাটি জানাজানি হলে শিশুটির মা গৃহবধূ নুপুর গাঁ ঢাকা দিলেও ঘাতক (পিতা) শাকিলকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল এসে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলা ইমান জানান, ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে পিতা শাকিলকে আটক করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST