August 8, 2026, 8:24 pm
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামির জামিন,ফুলের মালায় রাজকীয় ভাবে বরণ

Reporter Name

নূর মোহাম্মদ জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরে আলোচিত  যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলার অন্যতম আসামি দেওয়ান ফয়সাল জামিনে মুক্ত হয়েছেন।সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তার গলায় ফুলের মালা পড়িয়ে রাজকীয় মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বরণ করে নেয় নেতাকর্মীরা।

রাত সাড়ে ৮ টার দিকে ফয়সালের বড় ভাই রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়সাল রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক। জোড়া খুন মামলায়া গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিলে দল থেকে তাকে বহিষ্কার করে জেলা কমিটি।

দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু বলেন, ১৫ দিন আ গে উচ্চ আদালত ফয়সালকে স্থায়ী জামিন দিয়েছেন। জামিনের আদেশ লক্ষ্মীপুর কারাগারে পৌঁছতে সময় লেগেছে। সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা কারগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন দিয়ে রামগঞ্জের পানপাড়া বাজার থেকে তাকে বরণ করে নেন।মামলায় লক্ষ্মীপুর আদালতে গিয়ে ফয়সাল নিয়মিত হাজিরা দেবে।

তিনি আরও বলেন, আমার ভাই দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত আছে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি জিডিও নেই তবে সে বন্ধু পরায়ন বন্ধুত্বের টানে সে বশিকপুর যাওয়া আসা করতো। ঘটনার দিন তার মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায় এতে সে মোটরসাইকে লটি নাগেরহাট বাজারের পাশে রেখে আসে। পরে নোমান ও রাকিব হত্যা মামলায় তাকে আসামি করা হয়। উচ্চ আদালতের মাধ্যমে তাকে জামিনে মুক্ত করে এনেছি আমার ভাই খুনের সঙ্গে জড়িত নয়।

প্রসঙ্গত,চলতি বছরের ২৫ এপ্রিল রাতে সদর উপজে লার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকি বকে গুলি করে হত্যা করা হয়। পরদিন রাতে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়।

ঘটনার পর ১ মে র‍্যাব ১১ মামলার ৩ নম্বর আসামি দেওয়ান ফয়সালকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন রাতে লক্ষ্মীপুর আদালতে  হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ৪ মে তাকে স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে বহিষ্কার করে জেলা কমিটি। ঘটনার পর থেকে বিভিন্ন সময় এ মামলায় ১৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে মামলার প্রধান আসামি সন্ত্রাসী বাহিনী প্রধান আবুল কাশেম জিহাদী ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST