November 22, 2026, 10:47 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লঞ্চঘাট থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ আটক ১ র‌্যাব-১৪,সিপিসি-২,ভৈরব ক্যাম্প

Reporter Name

নিজস্ব প্রতিবেদন – র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী,অপহরণকারী,সন্ত্রাসী,এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী,চাঁদাবাজ,প্রতারকচক্র,ধর্ষণকারী,পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরা কারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪,সিপিসি-২,ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লঞ্চঘাট এলকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১।মোঃ কবির হোসেন (৩৮),পিতা- মোঃ ইসকান্দার আলী,সাং-কাটখাল,থানা- মিঠামইন,জেলা- কিশোরগঞ্জকে আটক করেন।

এসময় ধৃত আসামীর দখল হতে (১) ৪২ পিছ Indian NIVEA MEN Dark Spot Reduction Face Wash (২) ৬০৭৬ প্যাকেট Indian Therapy MA NGO Fashion Herbs ক্রিম (৩) ৬৯৮৬ প্যাকেট Indian GOLD bleach Fashion Herbs ক্রিম (৪) ১ টি পুরাতন বাটন ফোন উদ্ধার করে জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১১,৫০,০০০/- (এগার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জজেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।উদ্ধারকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST