May 31, 2026, 6:54 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লামার মিরিঞ্জায় কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যু

Reporter Name

নিজস্ব সংবাদদাতা, ইকরামুল হক বান্দরবান জেলা প্রতিনিধ ২৩ জুলাই ২০২৫ইং

————————————
লামায় গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। লামার মিরিঞ্জা ভ্যালী “ডেঞ্জার হিল রিসোর্ট” এর ১২নং কটেজে বুধবার (২৩ জুলাই ২০২৫ইং) রাতের কোন এক সময় এঘটনা ঘটে। বুধবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে লামা থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডেঞ্জার হিল রিসোর্টের মালিক আকাইদ হোসেন ফোন করে জানান তার রিসোর্টে একজন টুরিস্ট ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুনামাত্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কটেজের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি এবং কটেজের টয়লেট এর দরজার উপরের রিলিংয়ে ঝুলন্ত লাশ ফাঁস থেকে নামাই। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করি। নিহতের পকেটে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় জানতে পারি।

নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ডাকঘর- শুভাঢ্যা (১৩১০) কালীগঞ্জ পশ্চিম পাড়াস্থ শাহী মসজিদ রোডের বাসা-৩৬ ব্লক বি এর আবু তাহের ও আমেনা বেগমের ছেলে।

ডেঞ্জার হিল রিসোর্টের আরেক মালিক সাদ্দাম হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ সহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে আসে। গত দুইদিন সে রিসোর্টে অবস্থান করেন।

আজ বুধবার সকাল ১০টায় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মোঃ রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখতে পায়। তারা বেড়ার কটেজের অন্য ফাঁক দিয়ে উঁকি দিলে দেখেন লাশ ঝুলে আছে। পরে তারা ম্যানাজার আব্দুর রাজ্জাক সুমন কে অবহিত করল, মালিকপক্ষ পুলিশকে অবহিত করা হয়।

ইকরামুল হক মোবাইল- 01814812880



Our Like Page
Developed by: BD IT HOST