July 29, 2026, 9:12 pm
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে মাসিক স্বাস্থ্য পরিচর্যা দিবস পালন

Reporter Name

রশিদুল ইসলাম রিপন, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে মাসিক স্বাস্থ্য পরিচর্যা দিবস পালন করা হয়েছে।রোববার(২৮ মে) লালমনিরহাট বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে এখনই (আরএইচ আরএন২)“ প্রকল্প কর্তৃক কিশোর কিশোরী ও যুবদের জন্য যৌন শিক্ষা ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করে যুববান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবায় সবার প্রবে শাধিকার নিশ্চিত করার লক্ষ্যে,প্রকল্পের বিভিন্ন কাজের ধারাবাহিকতায় মাসিক স্বাস্থ্য পরিচর্যা দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়।

ঋতুস্রাবকে ২০৩০ সালের মধ্যে জীবনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করা এইপ্রতিপাদ্যকে সামনে রেখে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহসিনা বেগম মিনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক শেখ শাহিদুজ্জা মান। প্রকল্প সম্পকে অবহিত করন ও দিবস উদযাপনের উদ্দেশ্য উপস্থাপন করেন ডিস্ট্রিকইয়ুথ মোবিলাইজার দিপংকর রায়। সঞ্চালন করেনইয়ুথ গ্রুপের সদস্য শিব সুন্দওবর্মন। অনুষ্ঠানে মাসিক স্বাস্থ্য পরিচর্যার উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝেপুরস্কার হিসেবে সেনেটারি প্যাড প্রদান করা হয়।

বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা বেগম মিনা বলেন, মাসিক পরিচর্যা দিবস টি পালন করায় ব্র্যাক কতৃপক্ষকে সাধুবাদ জানাই। তাদের এই উদ্যোগ গ্রহন করায় আমাদের ছেলেমেয়ে তাদের বয়সসন্ধীকালের স্বাস্থ্য বিষয়ে সচেত হচ্ছে। মাসিক বিষয়টা শুধু মেয়েদের বোঝালেই হবে না,এটা নিয়ে ছেলেদের সঙ্গেও কথা বলা সমান জরুরি এটা স্বাভাবিক ও প্রাকৃতিক বিষয়,তাই এটা নিয়ে লুকোচুরি বা গোপনীয়তার কিছু নাই।যুব সদস্য অর্পিতা দেব বলেন,মানুষ মনে করে এটা লজ্জার বিষয়, এটা প্রকাশ করা যাবে না,কারওসঙ্গে শেয়ার করা যাবে না আমি চাই,মানুষের এই ভুল ধারণা ভেঙে যাক।

সবাইকে জানাদরকার মাসিক বা ঋতুস্রাব খুব স্বাভাবিক বিষয়। সব মেয়েকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।যুব সদস্য শহিদ ইসলাম বলেন মাসিক বা ঋতুস্রাব লজ্জার বিষয় নয়,বরং গর্বের অথচ মাসিক নিয়ে আলোচনার ক্ষেত্রে রয়েছে নানা ধরনের কুসংস্কার বা সামাজিক ট্যাবু। মাসিককালীন সময়ে অনেকে স্কুলে যাওয়া ছেড়ে দেয়। মাসিক স্বাস্থ্যপরিচর্যা বিষয়ে ব্যবহারিক ও প্রাথমিক জ্ঞান অনেক মেয়েরই থাকে না। সঠিক তথ্যের অভাবে অনেকে র মনে আতঙ্ক কাজ করে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাসিক কালীন পরিচর্যা করতে পারে না,বিভিন্ন অসুখ শরীরে বাসা বাঁধে। ফলে অনেকেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না।এজন্য মাসিক নিয়ে সচেতনতা বাড়াতে, কুসংস্কা রদূর করতে, সামাজিক ট্যাবু ভাঙতে,খোলামেলা আলোচ নার পরিবেশ তৈরি করতে,জড়তা দূরকরতে আমাদেরও সচেতন হতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST