নুরুল আমিন,লালমোহন।রিপোর্টার
লালমোহন প্রেসক্লাবের পক্ষ থেকে চার সাংবাদিকের বিরুদ্ধে একজন জনপ্রতিনিধি হয়রানি মূলক মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ১৫ এপ্রিল এক লিখিত প্রেস ব্রিফিংয়ে লালমোহন প্রেসক্লাবের সভা পতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক জসিম জনি এ প্রতিবাদ জানান।প্রতিবাদ লিপিতে তারা বলেন,লালমো হন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এসবি মিলন,সহসভাপতি এনামুল হক রিংকু,ও দপ্তর সম্পাদক আব্দুস সালাম সেন্টুর বিরুদ্ধে ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বরিশাল সাইবার ক্রাইম আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। একই সাথে ভোলার লালমোহন আদালতে সহসভাপতি আমজাদ হোসেন ও এনামুল হক রিংকুর বিরুদ্ধে ফৌজদারি ১০৭ ও ১১৭ ধারায় একটি মামলা করেছেন।
লালমোহন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলেন,মামলার ঘটনা প্রকাশ পাওয়ার একদিনের মাথায় ১৩ এপ্রিল লালমোহন প্রেসক্লাবে জরুরি সভা ডাকা হয়। লালমোহনে কর্মরত সকল সাংবাদিক সমস্বরে তীব্র নিন্দা ও প্রতিবাদ করে মামলা প্রত্যাহারের দাবি জানান।
প্রেসক্লাবের পক্ষ থেকে আরো বলা হয়, লালমোহন প্রেসক্লাবের পক্ষ থেকে হয়রানি মূলক এই মামলার প্রতিবাদে মানববন্ধনসহ যেকোনো কর্মসূচি গ্রহণ করা হবে এবং হয়রানি বন্ধে সকল সাংবাদিক একসাথে লড়বে, মামলা-হামলার মোকাবেলা করবে।