November 10, 2026, 1:25 am
শিরোনামঃ
রায়পুরের মেয়ে খালেদাকে স্বামীর বাড়িতে বিষ খাইয়ে হত্যার অভিযোগ “নরসিংদীতে বিদেশি_পিস্তল ও গুলিসহ চিহ্নিত-শীর্ষ সন্ত্রাসী-সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার! অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ কর্তৃক জাককানইবি পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদলের সাক্ষাৎ দিরাই প্রতিদিন নামে এক অনিব্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ রামগতি ও কমলনগরে ৩১ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণ: নিম্নমানের ইট সরিয়ে মানসম্মত কাজ করছে বি জে কোম্পানি পুলিশ সুপার রাজশাহী “পদোন্নতি প্রাপ্ত”পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করান সুনামগঞ্জের ষোলঘরস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশানঘাটে দু”দিনব্যাপী কালীমাতার পূজার্চ্চনা ও মোমবাতি প্রজ্বলন আসন্ন ৬ নং চরশাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে খসরুল আলম মাহমুদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লুটপাট প্রকল্পের পরিকল্পনা বিএডিসির প্রকৌশলীর,ছুটির দিনেও ইস্যু হচ্ছে ওয়ার্ক অর্ডার

Reporter Name

প্রথম বাংলা – গেল সরকারের আমলে নেয়া প্রায় সাড়ে ৬’শ কোটি টাকার প্রকল্প নয়-ছয় করার পরিকল্পনা চুড়ান্ত করেছেন বিএডিসি’র চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম। ৫ আগস্ট সরকার পতনের পর সব সরকারি প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ড অঘোষিতভাবে বন্ধ থাকলেও এই দু’মাসে প্রায় ৫’শ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। ছুটির দিনেও ইস্যু করা হচ্ছে ওয়ার্ক অর্ডার। এতদিন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয় দিলেও এখন ভোল পাল্টে বলছেন জিয়া পরিষদের সদস্য

চট্টগ্রাম-কক্সবাজার কৃষি উন্নয়ন ও ভূ-উপরিস্থ পানির সুষ্ঠু ব্যবহার প্রকল্পের অংশ হিসেবে চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকার এই খালটির তিন কিলোমিটার খননকরাসহ বেশ কয়েকটি কালভার্ট নির্মান করার কথা রয়েছে। কিন্তু কয়েকশো মিটার খালের দুপারের ঘাস কেটে আর নামকাওয়াস্তে কার্লভার্ট তৈরী করেই দায় সেরেছে ঠিকাদার।

২০২৮ সালে শেষ করার লক্ষ্য নিয়ে গেল বছর শুরু হওয়া প্রকল্পটি এভাবেই লুটপাট চলছে সর্বত্র। অনিয়মের সব মাত্রা ছাড়িয়ে গেছে জুলাই বিপ্লবের পর প্রশাসনিক স্থবিরতা নামার সুযোগে। ৪০ দিনেরও কম সময়ের ব্যবধানে নজিরবিহীনভাবে ৪৬১ টি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে নিয়ম নীতির তোয়াক্কা না করে।ফুটেজ-১ ও জিএফএক্স-১,২ আলফা হবে

প্রকল্পের ভূমি জরিপের সবগুলো কাজ পেয়েছে ডিজিটাল সার্ভে কনসালটেন্সি ও ল্যান্ড সার্ভে টিম নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই দুটি প্রতিষ্ঠানের মালিক সম্পর্কে মা ও মেয়ে। এমআরএস বিপ্লব ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪ বছরের জন্য ৪ কোটি ৮১ টাকা ব্যয়ে তিনটি গাড়ি ভাড়া করা হয়েছে। অভিযোগ রয়েছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক

নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজ দিতে পিপিআর নীতিমালা লঙ্ঘন করে টেন্ডার বাছাই কমিটির চেয়ারম্যানও হয়েছেন পিডি নিজে। অন্তত ১০ টি টেন্ডার ওটিএম পদ্ধতিতে কল করেও তা স্থগিত রেখে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে দিয়েছেন ম্যানুয়াল পদ্ধতিতে। অভিযোগ রয়েছে এতসব অনিয়মের নেতৃত্ব দিচ্ছেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বড় এই প্রকল্পের অন্তত শাতাধিক টেন্ডারের তথ্য এসেছে এসএটিভি’র হাতে। যেখানে প্রতি শতকে এক থেকে ৩ পয়সা করে কারসাজি করে কাজ পাইয়ে দেয়া হয়েছে কয়েকটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কোন কারণ উল্লেখ না করেই অযোগ্য ঘোষণা করা হয়েছে প্রতিদ্বন্দ্বী অনেক ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

অপরদিকে বিএডিসির সেচ ভবন ও ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি প্রকল্পে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।



Our Like Page
Developed by: BD IT HOST