July 6, 2026, 1:46 pm
শিরোনামঃ
অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বালুবাহী ডাম্পার ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি চালক মো. সুজন (২৮), যিনি শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলাল হোসেনের ছেলে। অপর নিহত ব্যক্তি যাত্রী মো. বাহাদুর আলী (২৭), তিনি একই উপজেলার কৈজুরী ইউনিয়নের লোহিন্দাকান্দি গ্রামের মানিক মিয়া চাঁদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বালুবাহী ডাম্পার ট্রাকটি দ্রুত গতিতে এসে সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও এক যাত্রী প্রাণ হারান।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট মাসুদুর ফাহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো জব্দ করে। তবে ডাম্পার ট্রাকটির চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন, পরে নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের খোঁজখবর নেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST