November 22, 2026, 11:27 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে পুলিশের অভিযানে বিএনপি ও জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের বিশেষঅভি যানে বিএনপি ও জামায়াতের ১৫ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের শাহজাদপুর চৌকি আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়,গত শনিবার ও শুক্র বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মাম লার এজাহার ভুক্ত বিএনপি ও জামায়াতের ১৫জন নে তাকর্মীদের আটক করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চি ত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খায় রুল বাসার বলেন,নিয়মিত ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের এসকল নেতাকর্মীদে র গ্রেফতার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীরা যথাক্রমে- উপজে লার রুটবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মোঃ আকতার হোসেন (৫৫), নরীনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর মন্ডল (৪৫), কৈজুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএন পির সভাপতি মোঃ শাহাদত সরকার (৬৫), কৈজুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের যুবদলের সেক্রেটারি মোঃ ওমর আলী (৪৫), কৈজুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের যুবদলের সেক্রেটারি মোঃ ওমর আলী (৪৫)।

পোরজনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি কর্মী মোঃ আঃ রাজ্জাক (৬০), পোরজনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি কর্মী মোঃ মুরাদ হোসেন (৫৫), পোরজনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি কর্মী মোঃ আঃ হাকিম (৪৫), কায়েমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি এর সভাপতি মোঃ আনোয়ার মোল্লা (৩৫), কায়েমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি এর যুগ্ম আহ্বায়ক মোঃ ফিরোজ মাহমুদ সোহেল (৪৩), গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি কর্মী মোঃ আমির হোসেন (৬০)।

কায়েমপুর ইউনিয়ন জামায়াত ইসলামী এর সক্রিয় সদস্য আসামী, মোঃ ইসমাইল হোসেন (৪৩), মোঃ আঃ মজিদ (৩১), মোঃ আয়নুল হক (৪০), মোঃ আলমগীর হোসেন (৪৩) ।



Our Like Page
Developed by: BD IT HOST