May 4, 2026, 9:04 am
শিরোনামঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী’ গ্রেফতার ১৫২ বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা :পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাথে নৌকার প্রার্থী চয়ন ইসলামের মতবিনিময়

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের নৌকার প্রার্থী চয়ন ইসলাম শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।২৪শে ডিসেম্বর, রবিবার রাত ৯টায় পৌর শহরের শক্তিপুরের বাসভবনে শাহজাদ পুর সাংবাদিক ফোরামের সকল সদস্যের উপস্থিতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই মতবিনি ময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল,সাধারণ সম্পাদক তাহসীন নূরী খোকন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ,সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক বাবু, সিনিয়র সদস্য মো. ফারুক সরকার, শরিফুল ইসলাম সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী চয়ন ইসলাম নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, আমি যদি বিজয়ী হতে পারি তাহলে প্রথম কাজ হবে যমুনা নদীর করাল গ্রাস থেকে নদীপারের মানুষকে রক্ষা করা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মণের প্রচেষ্টা, শাহজাদপুরের যানজট থেকে শহরবাসীকে পরিত্রাণের লক্ষ্যে বাইপাস সংযোগ সড়ক নির্মাণ এবং পথচারীদের যাতায়াতের জন্য ফুটপাত নির্মাণ। সকল শ্রেণীর মানুষের বিনোদনের জন্য পার্ক নির্মাণ, ঐতিহ্যবাহী শাহজাদপুর কাপড়ের হাটের উন্নয়ন, গবাদী পশুর সংখ্যা বৃদ্ধি ও খামারিদের উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন।

নরিনা ইউনিয়নের করতোয়া নদীতে সেতু নির্মাণ, দুর্নীতি মাদক ও সন্ত্রাস মুক্ত শাহজাদপুর বিনির্মাণ। পোতাজিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ভরাট ছাড়াও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ছাড়াও জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন করে শাহজাদপুরকে একটি মডেল উপজেলা নির্মানের কথা ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST