July 20, 2026, 3:45 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ৪৯ লক্ষ্মীপুর পৌরসভার ৭ কোটি ৩৭ লাখ টাকার কাজে ব্যাপক অনিয়ম,৪ কর্মকর্তাকে শোকজ অ‍্যাসাল লংআইল‍্যান্ড চ‍্যাপ্টারের অভিষেক ও বাবিকিউ পার্টি -২০২৬ অনুষ্ঠিত সভাপতি-শাহীন ও সাধারণ সম্পাদক নাছির নির্বাচিত কোন পরীক্ষা না দিয়েই চাকরি, মন্ত্রণালয়ে যোগদান করতে এসে ধরা তনু হ’ত্যা মামলার প্রথম আসামি সম্পর্কে নতুন তথ্য দিলেন আইনমন্ত্রী সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত “টাউন হল সভা সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং অনুষ্ঠিত সোমবার শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিক্ষা সফরের বাস আটকিয়ে টাকা মোবাইল ছিনতাই

Reporter Name

পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের মুজি ব নগর পিকনিকে যাওয়া দুটি ছাত্র ছাত্রীদের বাস ২৩ তারিখ দিবাগত রাত ৪টা সময় শিক্ষা সফর থেকে ফেরার সময় রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ রোধ করে ৫০ হাজার টাকা ও ৫ টি মোবাইল ছিনতা য়ের ঘটনা ঘটেছে। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনার রশিদ।অভিযোগ সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের নিয়ে বাৎসরিক শিক্ষা সফরে মেহেরপুরের মুজিব নগর, কুষ্টিয়ার রবীন্দ্রনাথের কুঠি বাড়ি,কুষ্টিয়ার লালন শাহের মাজারে যান।সফর শেষে শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে থানার সরাইগাছী এলাকার আদিবাসী পশু খামারের সামনে পাকা রাস্তার উপর অজ্ঞাত নামা প্রায় ১২/১৫ জন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার উপর বড় বড় কাঁঠের গুড়ি ফেলে রাখে এবং আমা দের পথরোধ করে ২টি বাস থামায়।

সেই সময় অতর্কিত ভাবে তারা বাসের মধ্যে উঠে ড্রাইভার ও হেলপার সহ কয়েকজন শিক্ষকে লাঠি দ্বারা মারপিট করে এবং বড় সাইজের হাসুরা ও লোহার চাকু দেখিয়ে প্রধান শিক্ষকের কাছে থাকা থাকা ৫০ হাজার টাকা ও শিক্ষার্থীদের কাছে থাকা তল্লাশি করে আরো ৫হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ড্রাইভার এর কাছ থেকে ১০ হাজার টাকা তাকে লাঠি দিয়ে মেরে আহত করে নিয়ে নেন তারা। তাৎক্ষনিকভাবে ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি অবগত করি।এবিষয়ে শিক্ষা সফরের বাসে থাকা শিক্ষক ইসমাইল হোসেন দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, আমরা শিক্ষা সফর শেষে বাসায় ফেরার পথে আমাদের নিজ উপজেলায় এঘটনা ঘটবে তা আমরা ভাবতেই পারিনি। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের শান্তি দাবি করছি।

এব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হারুনার রশিদ দৈনিক শিক্ষা ডটকমকে বলেন,আমরা শিক্ষা সফর থেকে ফেরার পথে আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনতাই করে নেয়। এসময় আমার শিক্ষার্থী দের কাছে থাকা ৫ টি মোবাইল ছিনতাই করে নেয়। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এ অভিযোগটি পূর্ণাঙ্গ না হওয়ায় ওসি সাহেব নতুন ভাবে অভিযোগ দিতে বলেছে। আগামীকাল শিক্ষা র্থীদের কাছে থেকে তাদের কার কি মোবাইল সেই তথ্য নিয়ে আবারও অভিযোগ দিবো।ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ জহু রুল হক দৈনিক শিক্ষা ডটকমকে বলেন,এবিষয়ে প্রধান শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। সেই অভিযোগটি অসম্পূর্ণ হওয়ায় সকল তথ্য দিয়ে পূর্ণাঙ্গ একটি অভিযোগ দিতে বলেছি। সেই অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST