August 15, 2026, 6:29 pm
শিরোনামঃ
বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তুম আলী লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার এসএসসির ২৫ কৃতি শিক্ষার্থীকে ডিসি ফরিদার চিঠি চিঠির সঙ্গে বই, ফুল ও মিষ্টিও উপহার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি র‍্যাব-১৪ এর অভিযানে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সরকারী নিয়ম-আইন না মেনেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লালপুরে অবৈধ ইট ভাটা

Reporter Name

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

ইটভাটায় মাটির ব্যাবহার নিয়ন্ত্রণ,ইটের বিকল্প ব্লক উৎপাদন ও ব্যবহারে বাধ্যবাদকতা আরোপ ইটভা টার জন্য লাইসেন্স বাধ্যতামূলক,নির্দিষ্ট এলাকায় ইটভাটার জায়গা ও ভাটার সংখ্যা নির্ধারন,লাইসেন্স বিহীন ইটভাটা চালালে ২ বছরের জেল ও জরিমা নার বিধান সংযোজন করে ইট প্রস্তুত ও (ভাটা নিয়ন্ত্রণ) সংশোধন আইন-২০১৯ এর বিভিন্ন ধারায় বিভিন্ন বাধা-নিষেধ ও শাস্তির বিধান থাকলেও কোন নিয়ম ও আইনের তোয়াক্কা না করেই সরকারি ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই নাটোরের

লালপুর উপজেলার বিভিন্ন জায়গায় ফসলি জমিতে ব্যাঙের ছাতার মতো যত্র-তত্র ভাবে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা।এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন।অন্যদিকে ইটভাটা মালিকরা উৎকোচের বিনিময়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ওই সব ইটভাটা স্থাপন করছে বলে সচেতন মানুষের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে।আর এসব ইটভাটার কারণে কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ ও উর্বরতা। ফলে হুমকির সম্মুখীন হচ্ছে ফসলি জমি।

এছাড়া ইট পুড়ানোর কাজে বনজ ও ফলজ গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে বিভিন্ন প্রজাতের ফলজ ও বনজ গাছ উজাড় হয়ে যাচ্ছে। আর কাঠ পোড়ানো কালো ধোঁয়ার কারণে ফসল ও আমের মুকুলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা।অন্যদিকে স্বাশ কষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ছোট শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষ। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে জনসাধারণ।

সরজমিনে গিয়ে দেখা গেছে,লালপুর উপজেলার পদ্মা নদীর চর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিকট ও রাস্তার দুই পাশে এবং লোকালয়ে প্রায় ৩০-৩২ টি অবৈধ ইটভাটা আছে।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এসব ভাটা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কোন প্রকার প্রদক্ষেপ নিতে দেখা যায় না বলে জানান স্থানীয়রা।এমনকি প্রশাসনের পক্ষ থেকে ইটভাটা গুলোতে তেমন কোন অভিযানও চোখে পড়ে না।

স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে যত্র,তত্র ভাবে অবৈধ ভাবে ইটভাটা গড়ে উঠছে বলে অভিযোগ তুলেছে সচেতন মহল। এ বিষয়ে লালপুরের কৃষক আনারুল,মোবারক,মুকুল,ও লিটন বলেন,ইটভাটার কালো ধোঁয়ার কারণে রবি শস্য সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে আখচাষী ইসমাইল হোসেন বলেন,ইটভাটার ধোঁয়ায় আম এর মুকুল নষ্ট হয়ে যায়। এবং আমের গুটি গুলোতে কালো দাগ দেখা দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানা বলেন লালপুর উপজেলায় অবৈধ ভাবে গড়ে ওঠা সকল ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব‍্যাহত আছে।



Our Like Page
Developed by: BD IT HOST