June 27, 2026, 10:52 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী আব্দুল মতিন

Reporter Name

নেত্রকোনা প্রতিনিধিঃ

শুক্রবার (১৯ মে) বিকাল ৫ ঘটিকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক,সুপ্রিম কোর্টের আইনজীবি আব্দুল মতিনের পক্ষে কর্মী-সমর্থকরা নওপাড়া বাজারের সকল দোকানদার ও সর্ব স্তরের জন সাধারনের কাছে সমর্থন আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ সময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক,উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর চৌধুরী,উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন চেয়ারম্যান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুইয়া,উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক,ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান ভুইয়া, ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি গোলাম মোস্তফা,যুবলীগ নেতা তাজুল ইসলাম সহ আওয়ামী লীগ,কৃষক লীগ,স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রচার প্রচারণার কাজে অংশ গ্রহন করেন।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র লিফলেটের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবদুল মতিন এর পক্ষে জন সাধারণের মাঝে তুলে ধরছি। পাশাপাশি কেন্দুয়া -আটপাড়া নির্বাচনী এলাকার সকল হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এ প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি।



Our Like Page
Developed by: BD IT HOST