June 1, 2026, 8:04 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিককে হুমকি দিলেই ৫ বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা

Reporter Name

প্রথম বাংলা:তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ,২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে,যেখানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের সহিংসতা, হুমকি ও হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিতের বিধান রাখা হয়েছে।

খসড়া অনুযায়ী, কোনো সাংবাদিককে হুমকি বা হয়রানি করা হলে দোষী ব্যক্তিকে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড, ন্যূনতম এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানি বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী এ খসড়া তৈরি করা হয়েছে।

এতে সাংবাদিকদের জীবন, স্বাধীনতা,সুনাম ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ আটক,তল্লাশি বা তথ্যসূত্র প্রকাশে জোর করার মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তথ্য সংগ্রহ বা প্রকাশের কারণে সাংবাদিক যেন কোনো ব্যক্তি, সংস্থা বা সরকারি কর্তৃপক্ষের সহিংসতা, হুমকি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও বলা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি বা মানসিক-শারীরিক চাপ প্রয়োগের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। দোষী প্রমাণিত হলে অর্থদণ্ডকে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের ক্ষতিপূরণ হিসেবে আদায় করা যাবে।

এছাড়া, অভিযোগ দায়েরের ক্ষেত্রে সাংবাদিক সরাসরি বা অনলাইনের মাধ্যমে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করতে পারবেন এবং আদালত দ্রুত তদন্ত ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেবেন।

সহিংসতা,হুমকি ও হয়রানির সংজ্ঞায় শারীরিক বা মানসিক নির্যাতন,অপমান,কাজে বাধা,অবৈধ আটক,গুম,অপহরণ ,যৌন হয়রানি ও সার্বক্ষণিক নজরদারি অন্তর্ভুক্ত থাকবে। বিচার কার্যক্রম প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্পন্ন হবে।

এই খসড়া চূড়ান্ত হওয়ার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের পথে একটি বড় পদক্ষেপ নেওয়া হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



Our Like Page
Developed by: BD IT HOST