July 2, 2026, 3:28 pm
শিরোনামঃ
সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও অভিভাবকদের সুবিধার্থে নিরলসভাবে কাজ করছে ডিএমপি দুদকের মহাপরিচালক পদে রদবদল অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে স্থায়ী পদোন্নতি পেলেন জামাল হোসেন চন্দ্রগঞ্জে একশত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিকতার সাথে কোনো ষড়যন্ত্র যুক্ত হলে ছাড় দেয়া হবে না – নানক

Reporter Name

প্রথম বাংলা – সাংবাদিকতার সঙ্গে নৈতিকতাও রক্ষা কর তে হবে- মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমন্ড লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন,সাংবাদিকতার সঙ্গে অপসংবাদিকতা প্রমাণিত হলে ছাড় দেওয়া হবে না।আজ বুধবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন,সাংবাদিকতা হবে নৈতিক তায় পরিপূর্ণ সাংবাদিকতার সঙ্গে নৈতিকতাও রক্ষা করতে হবে। সাংবাদিকতার সাথে কোনো ষড়যন্ত্র যুক্ত হলে ছাড় দেয়া হবে না। সেই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে এবং এই ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে দেশের মানুষ রুখে দাঁড়াবে।মহান স্বাধীনতা দিবসে সবুজকে জাকির নাম দিয়ে সংবাদ ছাপা হয়েছে। কি কারণে? কি উদ্দেশ্যে ছাপলো? এই পত্রিকা সবসময় প্রিয় নেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, আমাদের স্বাধীনতার ৫২ বছর দেশবাসী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছিল তখন দেশের একটি জাতীয় দৈনিকে র একটি বিশেষ সংবাদ দেশবাসীর দৃষ্টিগোচর হয়। স্বাধীনতার এত বছরে এসেও মিথ্যাচারের বিরুদ্ধে, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে। এই পবিত্র মাহে রমজানেও প্রতিবাদ করতে হচ্ছে স্বাধীনতাবিরোধী সাংবাদিকতার বিরুদ্ধে। এটা অত্যন্ত দুঃখজনক।

জাহাঙ্গীর কবির নানক বলেন,এটি নতুন কোনো ষড়যন্ত্র নয়; যারা বাসন্তীকে জাল পড়িয়ে ছবি ছাপিয়ে বিশ্ববাসীকে একটি বার্তা দিয়েছিল।দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উত্থাপ নের ষড়যন্ত্র করেছিল সেই বাসন্তীর ষড়যন্ত্রের ধারাবাহি কতা এখনো চলমান রয়েছে।

ষড়যন্ত্র করে কোনও লাভ নেই- উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছরে এসে যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতি ও শান্তির ধারায় এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্র করে আর কোনও লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন অগ্রগতির এই ধারাকে কোনোভাবেই ব্যাহত করা যাবে না।

মহিলা আওয়ামী লীগ সভাপতি মেহের আফরোজ চুমকি এমপির সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়া মী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি।



Our Like Page
Developed by: BD IT HOST