July 2, 2026, 4:18 pm
শিরোনামঃ
সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও অভিভাবকদের সুবিধার্থে নিরলসভাবে কাজ করছে ডিএমপি দুদকের মহাপরিচালক পদে রদবদল অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে স্থায়ী পদোন্নতি পেলেন জামাল হোসেন চন্দ্রগঞ্জে একশত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাজাপ্রাপ্ত আসামি মানিক আহমেদ ধরাছোঁয়ার বাইরে থেকে বাদিনীকে হুমকি

Reporter Name

স্টাফ রিপোর্টার: কাতার প্রবাসী মানিক আহমেদ লক্ষ্মীপুর সদর উপজেলা ৬ নং বাংগাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের নুর আলমের ছেলে।লক্ষ্মীপুর শিশু ও নারী নির্যাতন আদালতে মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আসামি মানিক আহমেদ ধরাছোঁয়ার বাইরে থেকে বাদিনীকে হুমকি ধুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন সিজলু আক্তার।

সিজলু আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট সংলগ্ন ঈদগাহ বাড়ির মৃত তোফায়েল আহমেদের কনিষ্ঠ কন্যা।

শিজলু আক্তার কে প্রেমের ফাঁদে পেলে সু কৌশলে ৮ লক্ষ টাকার কাবিনে বিয়ে করে মানিক আহমেদ। পারিবারিক ভাবে বিয়ে করা স্ত্রী কে বাপের বাড়িতে উঠিয়ে নেয়। তার পর থেকে চলে স্ত্রী সিজলু আক্তারের উপর অমানবিক নির্যাতন। নির্যাতন সইতে না পেরে লক্ষ্মীপুর শিশু ও নারী নির্যাতন আদালতে মামলা করেন সিজলু আক্তার। সে মামলায় মানিক আহমেদ গ্রেফতার হয়ে জামিনে এসে পালিয়ে যায়। মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তার বিরুদ্ধে পুনোরায় গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।

পলাতক থেকে মানিক আহমেদ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। সিজলু আক্তার ও তার পরিবারের নামে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে সোস্যাল মিডিয়াতে প্রচার করছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

সিজলু আক্তার বলেন, পারিবারিক ভাবে মানিক আহমেদ এর সাথে বিয়ে হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে আমার উপর শারিরীক মানুষিক নির্যাতন করে, আমি নিরুপায় হয়ে আদালতে মামলা করি।

মামলায় সাজাপ্রাপ্ত হয়ে মানিক আহমেদ পলাতক থেকে আমা কে ও আমার পরিবার কে হুমকি দিয়ে আসছে। আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সোস্যাল মিডিয়ায় প্রচার করে আমার পরিবারের মানসম্মান খুন্যকরছে। আমি তার গ্রেফতার ও শাস্তি দাবি করি।



Our Like Page
Developed by: BD IT HOST