প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৩টি অভি যোগের বিষয়ে (১টি অভিযান ও ২টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।ঢাকা জেলারউপজেলা সেটেলমেন্ট অফিস,সাভারের কতিপয় কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ভূমি জরিপ কাজে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুদক,সজেকা,ঢাকা-২ থেকে বৃহস্পতিবার ৬ জুলাই একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট এলাকা হেমায়েতপুর, চুনারচর,ভাকুর্তা ও মুশুরিখোলা মৌজায় বিআরএস জরিপ পরিচালনাকালে জমির মালিকদের নিকট হতে সার্ভেয়ার ও তাদের সহকারীদের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।সাভার উপজেলা সেটেল মেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসারের সাথে এ বিষয়ে বিস্তারিত আলাপ করা হয়।
তিনি জানান মাঠ পর্যায়ে জরিপকাজে সার্ভেয়ারদের কাজ তদারকির জন্য হল্কা অফিসারদের নিয়োগ করা হয়, তবে হল্কা অফিসারগণ তাদের তদারকি সঠিকভাবে করছেন না মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। সার্ভেয়ারদের বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই-বাচাইপূর্বক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী সেটেলমেন্ট অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়।