July 21, 2026, 11:29 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিরাজগঞ্জের কৃতিসন্তান জয়নুল আবেদীন রোজ-এর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ

যুক্তরাজ্যে বসবাসরত সিরাজগঞ্জ জেলার কৃতিসন্তান ম. জয়নুল আবেদীন রোজ ইন্ডিয়া সরকার অনুমোদিত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান “ম্যাজিক বুক অফ রেকর্ড” থেকে সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

তিনি যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব-এর সভাপতি এবং লন্ডন পোয়েটস্ ক্লাবের সভাপতি। এছাড়া তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি একাধারে কবি, সাংবাদিক, সম্পাদক এবং সংগঠক।

তিনি বাংলাদেশের জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর বিশেষ প্রতিনিধি এবং যুক্তরাজ্যের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। এছাড়া ইংরেজি দৈনিক বাংলাদেশ ডায়েরি-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ।

তিনি বাংলাদেশ সরকার ও জাতিসংঘ অনুমতি “সার্চ হিউম্যান রাইটস সোসাইটি”-এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক। দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয়ে তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তিনি বলেন,

“আমি এই সম্মানে ভূষিত হয়ে অত্যন্ত আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি “ম্যাজিক বুক অফ রেকর্ড” কর্তৃপক্ষের প্রতি আমাকে এই সম্মানের যোগ্য মনে করায়। বিভিন্ন গুণীজন আমাকে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন।

আমি তাদের প্রতিও কৃতজ্ঞ, এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।” তিনি দেশ ও প্রবাসের সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চেয়েছেন যেন সারাজীবন মানবতার সেবায় কাজ করে যেতে পারেন।



Our Like Page
Developed by: BD IT HOST