October 8, 2026, 9:07 am
শিরোনামঃ
উন্নয়ন করতে গিয়ে দুর্ভোগ: লক্ষ্মীপুরের মহাসড়ক এখন মরণফাঁদ ময়মনসিংহে খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালকে নিয়ে মিথ্যা অপপ্রচার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি সভা সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ওপর গুরু ত্বারোপ বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা বিমানবন্দরে আবারও নওশাদের মতো সাহসী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার দাবি রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে গাঁজা সেবন বিক্রয়ে ছয় মাসের জেল

Reporter Name

মোঃ সবুজ হোসেন রাজা শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি,

সিরাজগঞ্জের শাহজাদপুরে গাঁজা সেবন ও বিক্রয়ের অপরাধে চঞ্চল হোসেন (৩৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকাল তিনটার দিকে শাহজাদপুর উপজেলার ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

সূত্র জানায়, শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান শুক্রবার বিকালে চরা চিথুলিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। শাহজাদপুরে থানা পুলিশ পরিচালনায় সহযোগিতা করেন।

সেই অভিযানে চরা চিথুলিয়া একজনকে গাঁজা সেবনের সময় হাতনাতে আটক করা হয়। মোঃ চঞ্চল হোসেন নামে ঐ যুবকে গ্রেপ্তার করেন পুলিশ।

গ্রেপ্তারকৃত চঞ্চল হোসেন অপরাধ স্বীকার করে নেন’ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পরে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত চঞ্চল শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামের মৃত আলম ব্যাপারীর ছেলে।



Our Like Page
Developed by: BD IT HOST