July 24, 2026, 2:36 am
শিরোনামঃ
গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের ৫ দফা দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম সরকারি খাদ্য গুদামে চলতি ধোরো ধান সংগ্রহে ধীরগতি শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন**
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ-র‌্যাব-১২’র অভিযানে সিরাজ গঞ্জ বাজার রেলওয়ে থানা এলাকায় ২৪৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।গত রবিবার (১৩ নভেম্বর) সকাল ০৬:৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল

সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টে শনের স্টেশন মাষ্টারের ভবনের পশ্চিম দিকে রেল লাইন সংলগ্ন মোঃ জয়নাল আবেদীন এর অস্থায়ী মুদি দোকানের দক্ষিণ দিকে নারিকেল গাছের নিচে অভিযান চালিয়ে ২৪৩(দুইশত তেতাল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহাদের নিকট থেকে মাদক-ক্রয় ও বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ ফারুক হোসেন (২৫), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-গেদরা মারাধার, থানা-হরিপুর, ২। মোঃ আসাদুজ্জামান (২৭), পিতা-মোঃ আইযুব আলী, সাং-চামেম্বরী, থানা-ঠাকুরগাঁও, উভয় জেলা-ঠাকুরগাঁও।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুস্তাফিজুর রহমার ১৩ নভেম্বর রবিবার দুপুর ০২.০০ ঘটিকার সময় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন তিনি আরও জানান এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।



Our Like Page
Developed by: BD IT HOST