June 28, 2026, 8:20 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে এক কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ২০টি সোনার বারসহ আটক ২

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আনুমানিক এক কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ২০ টি সোনার বারসহ ২জন স্বর্ণ চোরাচালান কারবারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮জানুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরের বাসস্ট্যান্ড সংলগ্ন থেকে তাদেরকে আটক করা হয়।

দুইজনের জুতার সোলের ভেতরে বিশেষ ভাবে সোনার বারগুলো রক্ষিত করে রাখা ছিল। আটক কৃতরা হলেনঃ- চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের সুনিল পালের বাড়ীর সুনিল পালের পুত্র বাসু পাল (৩৫) অপরজন বাঁশখালী থানার কালীপুর ইউনিয়নের পালে গ্রামের মৃত শশাংক পালের পুত্র রতন পাল (৬০)। তারা দুজনই বর্তমানে চট্টগ্রাম শহরের কতোয়ালী থানা ধীন নজুমিয়া লেইন পাথরঘাটা এলাকায় বসবাস করেন। থানা সূত্রে জানা যায়,সীতাকুণ্ড মডেল থানার এসআই পাপেল রায় তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরে বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে নিয়মিত ডিউটি করছিলেন।

সকাল সাড়ে ৮ টার দিকে দুইজন অপরিচিত ব্যক্তি একটি গাড়ী থেকে নেমে ঐ এলাকায় হাঁটাহাঁটি কর ছিলেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে তাদের দুইজনের বুটের জুতার সোলের নিচে বিশেষ ভাবে রক্ষিত করে রাখা ২০ টি সোনার বার জব্দ করা হয়। এবিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর দিতে ব্যর্থ হয়। পরে তাদেরকে থানায় নিয়ে এসে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং ২৬।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান,আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বার পাচারের কথা স্বীকার করে। তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হবে। উদ্ধার হওয়ার সোনার বারগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭০ লাখ টাকা। এগুলোর ওজন দুই কেজি ৩৩২ গ্রাম।



Our Like Page
Developed by: BD IT HOST