June 28, 2026, 4:08 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করে ছে পুলিশ। গত সোমবার ও মঙ্গলবার দুটি পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার সদর থানার নয়নপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ রবিউল আলম (৩০) ও খাগড়াছড়ি জেলার সদর থানার পুরাতন গরু বাজার এলাকার মফিজুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২৬)।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার হাটহাজারী থেকে একটি সুজুকি মোটরসাইকেল চুরি করে ফেনী ফুলগাজী নিয়ে যাচ্ছিল পেশাদার মোটরসা ইকেল চোর মোঃ রবিউল আলম। তথ্য প্রযুক্তির সহায়তায় এ তথ্য নিশ্চিত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ফোর্স নিয়ে অবস্থান নেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ আব্দুর রহিম সরকার নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই হারুনুর রশিদ, এএসআই মোঃ জমির উদ্দীন।

প্রায় এক ঘণ্টা চেকপোস্টে অবস্থানের পর মোঃ রবি উল আলম সুজুকি জিক্সার ব্যান্ডের কালো রংয়ের একটি মোটরসাইকেল (রেজিঃ নং-চট্ট মেট্রো-ল-১৪-২৬০২) নিয়ে উক্ত চেকপোস্টে হাজির হয়। এসময় তাকে মোটরসাইকেল সংক্রান্তে জিজ্ঞাসা বাদ করলে সে কোনো সদুত্তর দিতে পারেনি এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসা বাদে একপর্যায়ে উপস্থিত লোকজনদের সামনে স্বীকার করে উক্ত মোটরসাইকেল সে হাটহাজারী থেকে চুরি করেছে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় রবিউল আলমের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে আরো দুটি মোটর সাই কেল চুরি করে ফেনীর ফুলগাজী থানা এলাকায় জনৈক মোঃ কামরুলকে বিক্রি করেছে। পরে ঊর্ধ্বত ন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে মঙ্গলবার ফেনীর ফুলগাজী থানায় অভিযান চালিয়ে মোঃ কামরুল ইসলামকে আটক ও দুটি চোরাই মোটরসা ইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST