সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারী) উপজেলার বিভিন্ন জায়গায় সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগার হাটবাজার এলাকা থেকে ১শ লিটার চোরাই মদসহ দুইজনকে আটক করা হয়। অপর দিকে সীতাকুণ্ড পৌরসদর বাসস্ট্যান্ড থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ ভূজপুর হাজারী খিল এলাকার বাসিন্দা কমল ত্রিপুরা (৫২),খাগড়া ছড়ি জেলার পানছড়ি এলাকার কেমিয়ন ত্রিপুরা (২৩), টেকনাফ পশ্চিম শিকদারপাড়া এলাকার মোঃ হাবিবুল্লাহ মিজবা (২২),উখিয়া উপজেলার বাসিন্দা মোঃ রফিক (২৫),সীতাকুণ্ডের পশ্চিম লালানগরের মোঃ আবুল কাশেম ও মোঃ সোলেমান,
দক্ষিণ মাহমুদাবাদ এলাকার মোঃ রবিউল হোসেন (২২) ও একই এলাকার মোঃ মঈন উদ্দীন প্রকাশ ইসমত উল্লাহ (৩০) এবং ওয়ারেন্ট ভুক্ত দুই আসা মীকে গ্রেফতার করা হয়। তাদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফা য়েল আহমেদ।