August 25, 2026, 9:29 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে ভুয়া ডিবি পুলিশ আটক

Reporter Name

আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে হাতে হ্যান্ডকাপ পড়িয়ে এক তরুণকে নিয়ে যাওয়ার সময় আবদুল করিম (২৫) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে স্থানী য়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল সোমবার (৬ ফেব্রু য়ারী) রাত ৮টার দিকে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় হাতে ওয়াকি টকি নিয়ে সে নিজেকে ডিবি পুলিশের এসআই ফারুক পরিচয় দিয়ে এক তরুণকে ধরে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিল। তার কথা ও আচার আচরণ সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে ভাটিয়া রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীনকে বিষয়টি জানায়। তিনি তাৎক্ষণিক ঐ এলাকায় গ্রাম পুলিশ পাঠালে ভুয়া ডিবি পুলিশ আবদুল করিম দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে ধরে ফেলে।

এরপর তাকে ধরে নিয়ে ইউনিয়ন পরিষদে আটক রেখে সীতাকুণ্ড মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ আবদুল করিমকে আটক করে থানায় নিয়ে যায়।আটককৃত আবদুল করিম বগুড়া জেলার মহিষ বাথান গ্রামের রাজা মিয়ার ছেলে।

এ ব্যাপারে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা ন নাজিম উদ্দীন জানান,আটককৃত ভুয়া ডিবি পুলিশ আবদুল করিম বেশ কিছুদিন ধরে ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে নিরহ মানুষকে জীম্মি করে টাকা আদায় করতো। গত সোমবার রাতে সে এক তরুণকে ধরে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে টাকা দাবী করে। এসময় স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে সে দেখাতে পারেনি। এরপর সন্দেহ হলে তাকে আটক করে পরিষদে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে একজন ভুয়া ডিবি পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সাঈদ হোসেন জানান,ভাটিয়ারী ইউনি য়নের মাদামবিবিরহাট এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। এই খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে পুলিশ হেফাজতে নিয়ে আসে আবদুল করিমকে। রাতেই তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ঐ মামলায় আটক দেখিয়ে আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST