July 3, 2026, 1:32 am
শিরোনামঃ
কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে ২৩ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড হতে ২৩ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতা র করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান,র‌্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭,চট্টগ্রামের একটি আভিযানি ক দল মঙ্গলবার (২৫ এপ্রিল) আনুমানিক ১টা ২০মিঃ দিকে বর্ণিত এলাকায় গমন করলে র‌্যাব সদস্যদের উপস্থি তি টেরপেয়ে সন্দেহজনক একটি প্রাইভেটকার হতে নেমে একজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা উক্ত প্রাইভেটকারটিসহ আসামী কুমিল্লাহ জেলার বাঙ্গরা বাজার থানার শ্রীরামপুর এলাকার মোঃ বেলাল মিয়ার পুত্র মোঃ সোহেল (৩১), কে গ্রেফতার করে।পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসা বাদ ও প্রাইভেটকার তল্লাশী করে প্রাইভেটকারের ব্যাক ঢালার ভিতরে ২টি পাটের বস্তা হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে ২৩ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্ত বর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল সংগ্রহ করে সীতাকুণ্ড সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বিক্র য় করে আসছে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফ তারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানায় মাদক দ্রব্য সংক্রান্ত একটি মামলা পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST