September 12, 2026, 11:36 pm
শিরোনামঃ
আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, নতুনবাজা রে বিএনসিসি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে অংশগ্রহণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে ৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৮৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১

Reporter Name

আবদুল মামুন,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আনুমানিক ৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৮৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মোঃ শাহাজাহান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম এবং মাদক পরিবহ নে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে নিয়ে যাচ্ছে উক্ত সংবাদের ভিত্তিতে গত রবিবার ৫ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩ টার দিকে র‌্যাব-৭,চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা উক্ত গাড়ীটি থামানোর সংকেত দিলে গাড়ী টি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা গাড়ীসহ তাকে আটক করে। আটককৃত ব্যক্তি মোঃ শাহাজাহান হলেন,চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার দলিল পোদাইনগর এলাকার মৃত সিরাজুল হকের পু্ত্র।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার হেফা জতে থাকা উক্ত পিকআপের পিছনে মালামাল বহন করার স্থান হতে আসামীর দেখানো ও নিজ হাতে বের করে দেয়া মতে ৪টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ৮৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসা মীকে আটক করা হয়।

এবিষয়ে র‌্যাব-৭,চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরি চালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান,সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫০ হাজার টাকা।আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্র ব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST