August 12, 2026, 3:26 am
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় জজ আদালতের বিচারক নিহত এ কে এম সামিউল হক রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ হ্যালো ডিসিতে অভিযোগ : মুহূর্তেই ময়লার পরিষ্কার দ্রুত সমাধান ৭ বছরের কন্যাকে ধর্ষণ অভিযোগে বাবাকে গ্রেফতার মেয়ে স্বীকারোক্তিতে মিথ্যা প্রমাণিত হয়‘ষড়যন্ত্রের শিকার’ দাবি গ্রামবাসীর ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে গৃহবধূর আত্মহত্যা

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নাছিমা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ১৬ জানুয়ারি (মঙ্গলবার) আনুমানিক দুপুর ১টা ১৫ মিনিটের সময় নিজ ঘরের রুয়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। চরজব্বার থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নাছিমা আক্তার উপজেলার চরজুবিলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর হোসেনের স্ত্রী।
তার আগের সংসারে তুহিন নামে ৭ বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে এবং তিনি দীর্ঘদিন যাবত প্রবাসে বসবাস করতেন। নাছিমা আক্তার এর বাবা আবুল কালাম (৫৮) জানান, আজ অনুমান দুপুর ১টা ১৫ মিনিটের সময় আমার স্ত্রী ফিরোজা খাতুন, আমার মেয়ে নাছিমা আক্তার কে আমার বসত ঘরের পশ্চিম পাশের বারান্দার রুমের চালের রুয়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন আমার স্ত্রী ঘরের অন্যান্য লোকজন ডাকিয়া ঘরে থাকা ব্যবহৃত বটি দা দিয়া ওড়না কাটিয়া নিচে নামায়।

চরজব্বার থানার এস আই ওয়াহিদ মুরাদ জানান, নাছিমা আক্তার নামে এক গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।



Our Like Page
Developed by: BD IT HOST