September 22, 2026, 8:09 am
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

“সুবর্ণ কথা সাহিত্য ও সামাজিক সংগঠন” এর কমিটি গঠিত সভাপতি আবু বকর সিদ্দিক সোহাগ

Reporter Name

রাফুল উদ্দিন সুবর্ণচর প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় “সুবর্ণ কথা সাহিত্য ও সামাজিক সংগঠন” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। “সবার উপর মানুষ সত্য” স্লোগানটি কেবল সংগঠনের কাগজে কলমে নয় বরং সত্যিকারার্থে কাজে প্রমাণ করার আশাবাদ ব্যক্ত করেন নব গঠিত কমিটির সভাপতি ও ইউবিএম গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সোহাগ। ২৩ জানুয়ারি সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের কেরানি বাজার পূর্ব চৌরাস্তায় অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভার মাধ্যমে “সুবর্ণ কথা সাহিত্য ও সামাজিক সংগঠন” এর কমিটি গঠিত হয়। উক্ত সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি হলো, উপদেষ্টা: আবু জাফর মোঃ ওমর ফারুক, ফরহাদ হোসেন বাহার চৌধুরী, অধ্যাপক বেলায়েত হোসেন ও অধ্যাপক নিজাম উদ্দিন। সভাপতি: আবু বকর সিদ্দিক সোহাগ ও সহ-সভাপতি: মোহাম্মদ ছালেহ উদ্দিন, প্রভাষক আবদুল মোতালেব। সাধারণ সম্পাদক: নেয়ামত উল্যাহ তারিফ ও সহ-সাধারণ সম্পাদক: মোনছুর আলী সুমন। সাংগঠনিক সম্পাদক: আবদুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক: নেছার আহমেদ। প্রচার সম্পাদক: অতুল চন্দ্র নাথ। কোষাধ্যক্ষ: একেএম ইব্রাহীম খলিল উল্যাহ। কার্যকরী সদস্য: সামছুদ্দিন সবুজ, আবুল কালাম ফয়সাল, মোঃ রাফুল উদ্দিন। এ প্রতিবেদককে আবু বকর সিদ্দিক সোহাগ বলেন আমাদের সংগঠন প্রতি মাসে “সুবর্ণ কথা” নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করবে। এবং আমাদের সংগঠন মানবীক কাজে আন্তরিকতার সাথে ভূমিকা পালন করতে সচেষ্ট থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST