June 25, 2026, 7:43 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উৎযাপন।

Reporter Name

সাংবাদিক আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

স্বেচ্ছায় করবো রক্তদান, আপনার রক্তে বাঁচুক প্রান” এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় মানবিক সেচ্ছাসেবী সংগঠন সুবর্ণব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপুর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।গতকাল সন্ধ্যায় চরজব্বর থানার সামনে অবস্থিত এডভোকেট ওমর ফারুক এর ব্যাক্তিগত অফিস মিলনায়তনে এ উৎসব পালিত হয়েছে।

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ইমদাদুল হক ইয়াছিন এর সভাপতিত্বে, সংগঠনটির অর্থ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় ও পরামর্শক নজরুল ইসলামের তত্ত্বাবধানে বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, অ্যাডভোকেট ওমর ফারুক।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সভাপতি স্পিকার মরহুম আব্দুল মালেক উকিল এর সুযোগ্য সন্তান সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগ সভাপতি পদপ্রার্থী বাহার উদ্দিন খেলন,শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস, বাংলাদেশের দ্বিতীয সর্বোচ্চ ১২১ জনকে রক্তদাতা ও সুবর্ণব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আবদুর রহিম,

সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেলাল হোসেন সুমন, মঞ্জুরুল আলম, রিয়াজুল মাওলা চৌধুরী, কামাল হোসেন চৌধুরী, রোকসানা কামাল চৌধুরী, নুরুল হুদা,

আমন্ত্রিত অতিথি সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন, মোহাম্মদ ছানা উল্যাহ, আহসান হাবিব, মুজাহিদ সোহেল, শিক্ষক মোঃ আবদুল মালেক, সমাজ সেবক মোঃ মহি উদ্দিন, হেলাল উদ্দিন, রাশেদ নিজাম প্রমুখ ।

বর্ণাঢ্য আয়োজনে সেচ্ছায় রক্তদানকারী সামাজিক সংগঠন ‘সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন’ এর পঞ্চম বর্ষপূর্তি ও সেচ্ছাসেবীদের মিলনমেলায় অনুষ্ঠানের শুরুতে কেক কেটে সংগঠনটির ৫ম বর্ষপূতির উদ্বোধন করেন সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা আলহাজ এ্যাডভোকেট ওমর ফারুক, অতিথিদের ক্রেস্ট প্রদান,

সংগঠনের সেরা রক্তদাতা, রক্ত সংগ্রাহকসহ নানান অবদানের জন্য সংগঠনের দায়িত্বরতদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সুবর্ণচরে সামাজিক কর্মকাণ্ডে অসহায় মানুষের সেবায় নিয়োজিত সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশকেও ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য শতাধিক সেচ্ছাসেবীর সমন্বয়ে গঠিত সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন গত ৫ বছরে দুই হাজার ৮ শত ব্যাগ রক্ত দান করেছেন। তাদের এই মানবিকতা আরো বেগবান হবে এ প্রত্যাশায় উৎসাহিত হবে সুবর্ণ ব্লাড ফাউন্ডেশ এমন মত ব্যক্ত করেন বক্তারা।

সংগঠনের মধ্যে সব চেয়ে বেশী রক্ত দান করেন নজরুল ইসলাম খান ১৭ ব্যাগ এবং ইমদাদু্ল হক ইয়াছিন ১৫ ব্যাগ।



Our Like Page
Developed by: BD IT HOST