October 23, 2026, 11:53 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুরক্ষা আইন না থাকায় অহরহ সাংবাদিক নির্যাতন থামছেইনা: ডেমরায় সাংবাদিক সমাবেশে নেতৃবৃন্দ

Reporter Name

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

দেশে অহরহ সাংবাদিক নির্যাতন ঘটনা যেন থামছেইনা। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণসহ ১৪ দফা দাবি বাস্তবায়ন করতে জোড়ালো আহবান জানান।

সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজধানীর ওয়ারী জোনের আওতাধীন ডেমরা স্টাফ কোয়ার্টার মাঠে আয়োজিত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেছেন।

অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সেলিম নিজামির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান, ঢাকা সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, চিত্রনায়ক যুবরাজ খান, বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম,

যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, নির্বাহী সদস্য আমির হোসেন, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল, স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, শরিফুল ইসলাম বিপ্লব।

অন্যান্যের মধ্যে সাংবাদিক রেজাউল করিম, ঢাকা জেলার নেতা সুমন খান, মুন্সি আল ইমরান, মনির হোসেন,

সভায় নেতৃবৃন্দ সারাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা,নির্যাতন, জেল জরিমানার নীল নকশার কালো আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকার এবং গণমাধ্যম মালিকদেরকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।

সমাবেশে ওযারী জোনের ৫টি থানার কমিটি ঘোষণার মধ্য দিয়ে সাংবাদিকদের মাঝে একটি বৃহৎ ঐক্যের সূচণা করা হয়।
সমাবেশ শেষে বিভিন্ন শিল্পীর অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST