November 23, 2026, 4:06 am
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনাবাহিনীর সহায়তায় ইউপিডিএফ (মূল) এর ডাকা ধর্মঘটে সাজেকে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়িতে প্রত্যাবর্তন

Reporter Name

প্রথম বাংলা-২৪ সেপ্টেম্বর ২০২৪ (মঙ্গলবার) তারিখেসাজেকে আটকে পড়া ১৪০০ জন পর্যটককে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সাজেক হতে খাগড়াছড়িতে নিরাপদে প্রত্যাবর্তন করানো হয়। উল্লেখ্য, শান্তি চুক্তির প্রাথমিক ধারার ব্যত্যয় ঘটিয়ে অস্ত্র সমর্পণ না করে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারীরা প্রতিনিয়ত অপতৎপরতা চলমান রেখেছে। এরই ধারাবাহিকতায় ইউপিডিএফ (মূল) কর্তৃক ডাকা ৭২ ঘন্টার অবরোধে সাজেকে ১৪০০ জন পর্যটক আটকা পড়েন এবং অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন।

 

সড়ক অবরোধের লক্ষ্যে দুষ্কৃতিকারীরা খাগড়াছড়ি-সাজেক সড়কে বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফেলার পাশাপাশি বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং কালভার্টের পাটাতন উপড়ে ফেলার মাধ্যমে যানবাহন চলাচল ব্যাহত করে। সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উল্লেখিত প্রতিবন্ধকতাসমূহ সরিয়ে রাস্তাটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলে।

উল্লেখ্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর সদস্যগণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST