June 4, 2026, 6:54 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালিয়ে যায় আসামি

Reporter Name

বেতাগী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে গ্রেফতারের পর বেতাগী থানার এসআই শহিদুল ইসলামের হাত থেকে পুলিশের হ্যান্ডকাপ সহ পালিয়েছে হাবিব বিশ্বাস (৬০) নামে চুরি মামলার আসামি।সোমবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। এরপর ঘটানাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসামি পালিয়ে যাওয়ার ৩ ঘন্টা পর একই এলাকার একটি ধান ক্ষেত থেকে হ্যান্ডকাপ উদ্ধার করেছে পুলিশ।তবে এখনো গ্রেফতার হয়নি হ্যান্ডকাফ সহ পালিয়ে যাওয়া ওই আসামী।

এদিকে এলাকাসূত্রে জানা যায়, ওই এসআই শহিদুল হ্যান্ডকাফসহ গ্রেফতারকৃত আসামী হারানোর পর এলাকাবাসীর সহায়তায় আসামী ছেড়ে দেয়ার চুক্তিতে হ্যান্ডকাফ উদ্ধার করেন।

বেতাগী থানা পুলিশ জানায়,বেতাগীর সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে গত সপ্তাহে। পরে,পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায়। এরপর এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় হ্যান্ডকাপ সহ দৌড়ে ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়।

বেতাগী থানার (ওসি) আনোয়ার হোসেন হ্যান্ডকাপ সহ আসামী পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি পালিয়ে যাওয়ার ২-৩ ঘন্টা পর ধানক্ষেত থেকে হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। আসামি হাবিব বিশ্বাসকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST