September 22, 2026, 2:18 am
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১০ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name

মোঃ নজরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন,ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের পেশাল উদ্দিনের ছেলে মো. ইমাম হোসেন (৫০) ও কুড়িগ্রাম জেলার রৌমারী থানার খাটিয়ামারি গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে মো. নিজাম উদ্দিন (৪০)।

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার জয় বাংলা মোড় রেল স্টেশন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে ১০ হাজার পিচ ইয়াবা বহন করে পীরগঞ্জ রেল স্টেশনে নেমে ইমাম উদ্দিনকে হস্তান্তর করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে ঠাকুরগাঁও ডিবি পুলিশের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলামসহ একটি চৌকস দল। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত মোটরসাইকেল, ট্রেনের টিকিট, সিমসহ মোবাইল ফোন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন মো. নবিউল ইসলাম ডিবি।

উল্লেখ্য, মাদক কারবারি ইমাম হোসেন মাদকের সঙ্গে জাল টাকা কারবারের ও জড়িত। তিনি এর আগেও একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে আবারো মাদকসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন জেলার মাদক ও চোরা কারবারিদের সঙ্গে অবৈধ কারবার রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অ্যাপস বিভাগের মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ বিভাগের মোছা. লিজা বেগম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।



Our Like Page
Developed by: BD IT HOST