October 6, 2026, 4:18 pm
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা! শিবগঞ্জ খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২২ বছর পর রূপগঞ্জে চেয়ারম্যান হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

Reporter Name

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলায় ২২ বছর পর নূর আহাম্মদ ও আবুল কালাম নামের দুইজনের যাবজ্জী বন কারাদণ্ড দিয়েছে আদালত।রোববার (৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জ এর বিচারক শাম্মী আক্তার এ রায় দেন। এছাড়া নূর আহাম্মদ কে এক লক্ষ টাকা জরিমানা করা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয় এ রায়ে ১৫ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রায়ের সময়ে আবুল কালাম আদালতে অনুপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার ইছাখালী এলাকার আবুল কালাম ও নগরপাড়া এলাকার নূর আহাম্মদ।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালতে সাক্ষ্যর দীর্ঘ শুনানি, যুক্তি তর্ক শেষে দুইজনের যাব্বজীবন সাজার আদেশ দেয়া হয়েছে। সেই সাথে ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২০০১ সালের ১৪ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢাকা থেকে রূপগঞ্জে ফিরে রিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। পথে ইসাখালি গ্রামের ইসলাম হাজীর বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ছেলে সোহেল আহমেদ বাদি হয়ে রূপগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST