August 7, 2026, 1:01 am
শিরোনামঃ
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ রায়পুরে আওয়ামীলীগ নেতা পেয়ার আলী ও মামুন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরন ছাত্রীঅশ্লীল বার্তা-ছবি পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি,থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২৬০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মো: শফিকুল ইসলাম ইমরান, মোসা: ফেরদৌসী আক্তার, মোসা: এমিলি আক্তার আখি মনি ও মোসা: আসমানী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশ নার মোঃ ইমরান হোসেন মোল্লা ডিএমপি নিউজকেজানান ,বৃহস্পতিবার ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভি যান পরিচালনাকালীন তথ্য আসে একটি সংঘবদ্ধ মাদকচ ক্র কক্সবাজার জেলা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের জন্য যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালায় ডিবির টিম।অভিযানের এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST