October 21, 2026, 1:37 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে ওএসডি হলেন রাজশাহী বিভাগীয় কমিশনার লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ শাহজাদপুরে দরিদ্র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ শেরপুরের ডিসির বি”রুদ্ধে সার কালো”বাজারি মাম”লার বাদীকে ‘ধ”মক’! সত্য বনাম প্রো’পাগান্ডা সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: পুলিশ সুপারে সঙ্গে মতবিনিময় সময় চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৫ দিন যাবৎ নিখোঁজ নয়নের সন্ধান পেতে সকলের সহযোগিতা চায় পরিবার

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়ার চন্দ্রপাড়ার মোঃ হাবিবুর রহমানের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৩৮) ৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। গত ৯ ই ফেব্রুয়ারি শুক্রবার রাত থেকে তার কোন খোঁজ মিলছে না। বিভিন্ন স্থানে নয়নের কোন খোঁজ না মেলায় তার বাবা মা এখন পাগলপ্রায়।

ঢাকার উত্তর বাড্ডায় সিপিডিএল চৌধুরী প্রপার্টিজ লিমিটেড নামের একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন তিনি।
সিরাজুল ইসলামের সহকর্মীরা জানান, এখানে তার আর দুজন সহকর্মীর সাথে কথা কাটাকাটি এবং ঝগড়া হওয়ার পর আনুমানিক রাত ১২ টার দিকে তিনি চলে যান। এরপর আর বাড়ি ফিরে আসেনি তার মুঠোফোন ও বন্ধ রয়েছে ।

এ বিষয়ে নিখোঁজ সিরাজুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান গত শুক্রবার থেকে আমার ভাইয়ের কোন খোঁজ না মেলায় বিভিন্ন আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করে কোন উপায়ান্তর না পেয়ে ঢাকায় এসে তার কর্মস্থলে যোগাযোগ করি এবং ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করি।
এদিকে সরজমিনে সিরাজুল ইসলাম নয়নের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে গিয়ে দেখা যায় তার বাবা মা তার স্ত্রী সন্তান সবাই তার জন্য কান্নাকাটি করছেন এবং সাংবাদিকদের দেখতে পেয়ে তাদের একটিই আবদার আমাদের নয়নকে ফিরিয়ে দাও।

কেউ যদি সিরাজুল ইসলাম নয়নের পেয়ে থাকেন তাহলে তার ছোটভাই সাইফুল ইসলামের মোবাইল নাম্বারে ০১৭৩২ ৪৮৬৯১৯ যোগাযোগ করার অনুরোধ করেছে তার পরিবারের।



Our Like Page
Developed by: BD IT HOST