June 30, 2026, 7:08 pm
শিরোনামঃ
দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ কক্সবাজার বাস টার্মিনালে এক কলেজ ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ১০ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ,স্ব মহিমার শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রৌমারীতে নিখোঁজের একদিন পর রেখা খাতুন নামে এক তরুণীর মরদেহ উদ্ধার

Reporter Name

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের একদিন পর রেখা খাতুন (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ ফেবুয়ারি) বেলা ১১টা র দিকে উপজেলা ব্রহ্মপুত্র নদের পাড়ে ফলুয়ার চরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। নিহত রেখা উপজেলার সদর ইউনিয়নের কান্দা পাড়া গ্রামের আবুল হাশেমের মেয়ে।

জানা যায়,শনিবার রাত ১২টার দিকে মায়ের কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হলে নিখোঁজ হন রেখা। পরে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আজ বেলা ১১টার দিকে পরিবার খবর পান ব্রহ্মপুত্রের চরে গমক্ষেতে গলায় ওড়না পেঁচানো এক তরুণীর মরদেহ পড়ে আছে।

পরে নিহতের ছোট ভাই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরিবারের দাবি, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রৌমারী থানায় এজাহার দিয়েছেন।

নিহতের বাবা আবুল হাশেমের দাবি,যারা আমার মেয়েকে হত্যা করেছে দ্রুত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন,লোক মারফত খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন,এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করেছেন। ওই তরুণীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত করলে প্রকৃত রহস্য উদঘাটন হবে। যেহেতু ক্লুলেজ হত্যাকা ণ্ড,দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST