August 30, 2026, 8:54 am
শিরোনামঃ
জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ : আইজিপি খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে- স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানকে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা মনোনীত করে সম্মাননা স্মারক প্রদান করেন বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রবাসীর স্বর্ণালঙ্কার আত্মসাৎ, ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি উওরা বিভাগ

Reporter Name

প্রথম বাংলা – জুয়েল দীর্ঘদিন ধরে থাকেন সিঙ্গা পুরে। তার পরিচিত নাজমুলের মাধ্যমে স্বর্ণালঙ্কার দেশে থাকা আত্মীয়ের জন্য পাঠান। কিন্তু সেই স্বর্ণা লঙ্কার আত্মীয়ের কাছে না দিয়ে নিজেই আত্মসাৎ করে নাজমুল। এ ঘটনায় নাজমুলসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। অন্য গ্রেফতা রকৃতরা হলো- মেহেদী হাসান মিথুন ওরফে মিঠু, মোঃ সোহেল ফকির ও মোঃ সুমন।গ্রেফতার অভিযা নে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন,গত ৭ ফেব্রুয়ারি ২০২৩ সিঙ্গাপুর প্রবাসী জুয়েল বাংলাদেশে তার আত্মীয়ের জন্য ১২টি স্বর্ণের চেইন নাজমুলের মাধ্যমে পাঠান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুর প্রবাসী জুয়েলের আত্মীয়ের কাছে চেইনগুলো দেওয়ার কথা থাকলেও নাজমুল তা না করে কৌশলে সেখান থেকে চলে যান। এ ঘটনায় জুয়েলের আত্মীয় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি সহায়তায় গ্রেফতার কৃতদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৭ ফেব্রু য়ারি ২০২৩ বিকাল ৫:৩০টায় খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে নাজমুল, মিঠু, সোহেল ও সুমনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় প্রবাসীর দেওয়া সেই ১২টি স্বর্ণের চেইন।

ডিএমপির গোয়েন্দা-উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকরামুল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান বিপিএম-এর তত্ত্বাবধানে উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST