কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
২.৫ কেজি গাঁজা ও মোটরসাইকেল উদ্ধারসহ পৃথক দুইটি অভিযানে ৩ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।জেলা পুলিশ তথ্য সুত্রেঃঅদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তি তে ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের নাওডাঙ্গা পুলের পাড় ব্রীজ সংলগ্ন এলাকায় মোটর সাইকেলে মাদক পরিবহনের সময় ফুলবাড়ীর দক্ষি ন অনন্তপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ মইনুল (২৫) ও মোঃ হুমায়ন কবির (২৪) কে ২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাই কেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।
অন্যদিকে নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক ১৩ঃ৩০ ঘটি কায় নাগেশ্বরী পৌরসভাধীন ১ নং ওয়ার্ডে আরজি কোমরপুরহইতে ইটভাটার পশ্চিম এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ নাগেশ্বরী দিঘীরপার এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ মতিয়ার রহমান (৪২) হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন,গ্রেফ তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয় মিতভাবে অব্যাহত থাকবে,আমরা সকলের সম্মিলি ত সহযোগিতা প্রত্যাশা করি।