July 2, 2026, 6:43 am
শিরোনামঃ
দুদকের মহাপরিচালক পদে রদবদল অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে স্থায়ী পদোন্নতি পেলেন জামাল হোসেন চন্দ্রগঞ্জে একশত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার এর বিরুদ্বে ঘাপলা নিকার বৈঠকে,নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪ এনবিআরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান চকরিয়ার কৃতিসন্তান ৪৭তম বিসিএস ক্যাডার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাতকানিয়া থানা পুলিশের হাতে ইয়াবা ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ী গিয়াস উদ্দিন আটক

Reporter Name

=================================
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
কখনো সাংবাদিক,কখনো র‍্যাবের সোর্স,কখনো বিপ্লব বড়ুয়ার কাছের মানুষ,কখনো জামাত,কখনো বিএনপি,কখনো এলডিপি এবং কখনো আওয়ামি লীগ পরিচয় দানকারী মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসা য়ী গিয়াস উদ্দিন ওরফে আলু ছান্নির পুয়া গিয়াস সাতকানিয়া থানা পুলিশের জালে অবশেষে আটকা পড়েছে বলে জানা গেছে।২৩ফেব্রুয়ারি বৃহস্পতিবা র দিবাগত রাত ১০টার দিকে গারাংগিয়া মাদ্রাসার পশ্চিমে গারাংগিয়া মাদ্রাসার মাহফিলের দোকান বসাকে কেন্দ্র করে চাঁদাবাজি করার সময় তাকে আটক করা হয় বলে জানা যায়।

আটককৃত ইয়াবা পাচারকারী ও অস্ত্র ব্যবসায়ী গিয়া স উদ্দিন ওরফে আলু ছান্নি গিয়াস হচ্ছে সাতকানি য়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া এলাকার আলী হোসাইন ও রেহেনা বেগমের ছেলে বলে জানা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার গিয়াস উদ্দিন ওরফে আলু ছান্নি গিয়াসের নির্যাতনে র শিকার বিভিন্ন ব্যক্তিরা বলেন,গিয়াস এলাকায় একটি আতংকের নাম।তার অত্যাচার নির্যাতনে এলাকাবাসী অতীষ্ট। তার নির্যাতনের শিকার হয়নি এমন কোন ব্যক্তি নেই এলাকায়।কথায় কথায় মানুষ কে মারধর ও হুমকি ছিল মাদক সম্রাট গিয়াসের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। প্রবাসী থেকে শুরু করে এমন কোন ব্যক্তি নেই চাঁদা দাবি করেনি।

সাতকানিয়া থানার এএসআই মোঃ জহিরুল ইসলা ম,ফোর্সসহ অভিযান পরিচালনা করে ক) সাতকানি য়া থানার মামলা নং- ৩০ (০৩) ২১, ধারা- ৩২৩/৩৭৯ /৫০৬ পেনাল কোড,খ) সিআর মামলা নং- ১৪৩২ /১৮ (সাতকানিয়া) ধারা- ১০৭/১১৭ (সি) ২টি পরোয়া না ভুক্ত আসামী ১। গিয়াস উদ্দিন(৪৪),পিতা- আলী হোসাইন,সাং- উত্তর গারাংগিয়া,(সুপার পাড়া),৮নং ওয়ার্ড,(বড় হুজুরের বাড়ির দক্ষিণ পার্শ্বে আলী হোসেনের বাড়ি),থানা- সাতকানিয়া,জেলা- চট্টগ্রাম কে গ্রেফতার করেন।সন্ত্রাসী গিয়াস উদ্দিনকে আট কের বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার এ এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম।



Our Like Page
Developed by: BD IT HOST