June 14, 2026, 5:11 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে ছিনতাইয়ের ঘটনায় আহত যুবকের মৃত্যু

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

গত ৬ মার্চ(সোমবার) আনুমানিক রাত ৮ঘটিকার সময় নোয়াখালী সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ৭নং ওয়ার্ডের নুর উদ্দীন বাজারের পশ্চিম পাশে শওকত মিয়ার প্রজেক্ট, ও মোহাম্মদপুর ইউনিয়ন এবং চরক্লার্ক ইউনিয়ন এর বর্ডার সংলগ্ন এলাকায় এক দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের গরু ব্যবসায়ী মাইনউদ্দিনের ছেলে দিদারুল আলম বেচু (২৫) আজ শুক্রবার (১০ মার্চ) বেলা ১২ ঘটিকার সময় ঢাকা ডি,এনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৬ মার্চ (সোমবার) গরু ব্যবসায়ী বেচু ছমির হাটে গরু বিক্রি করে বাড়িতে ফেরার সময় ছিনতাইকারীরা তার সাথে থাকা গরু বিক্রির টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়, এবং তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়।একজন অটো চালক বেচুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে ডেকে আনে, স্থানীয় লোকজন বেচুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়, পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা ডি,এনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, আজ বেলা ১২টাই সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে চরজব্বর থানা অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস বলেন, বেচু হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST