September 15, 2026, 12:45 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জাতীয় কবি পুরস্কার পেলেন সাংবাদিক মোঃ জিয়াউর রহমান জামী

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলে সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জাতীয় কবি পুরস্কার পেলেন জেলা সাংবাদিক ইউনিটি’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জিয়াউর রহমান জামী। গতকাল নড়াইলের বিছালীতে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মহিমা বিশ্লেষণ,কবিতা প্রহর ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই পদক তুলে দেওয়া হয়। ভবদাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজের অধ্যাপক ডক্টর সবুজ শামীম আহসানসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচছা বক্তব্য রাখেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ ও ঘরামির ঘর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এইচ এম সিরাজ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক,সাংবাদিক,কলামিস্ট ও বিশিষ্ট জনেরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ. অনুষ্ঠানটির পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক খাইরুল আলম। সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য

জাতীয় কবি পুরস্কার হাতে পেয়ে সাংবাদিক জামী আবেগ আপ্লুত হয়ে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, সকলে আমার জন্য দোয়া করবেন আমি যাতে সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারি ও সমাজের দর্পণ হিসেবে সঠিক ভাবে কাজ করতে পারি।উল্লেখ্য, সাংবাদিক জামী বিজয় টিভি, জাতীয় দৈনিক ভোরের দর্পণ, দৈনিক করতোয়া, দি সিটিজেন টাইমস এর নড়াইল জেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।



Our Like Page
Developed by: BD IT HOST