July 1, 2026, 8:34 am
শিরোনামঃ
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪ এনবিআরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান চকরিয়ার কৃতিসন্তান ৪৭তম বিসিএস ক্যাডার জননেতা তোফায়েল আহমেদের প্রয়াণে নিউইয়র্কে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ কক্সবাজার বাস টার্মিনালে এক কলেজ ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ১০ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ,স্ব মহিমার শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে চাঞ্চল্যকর বেচু হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকা ঘাতে গরু বেপারী দিদারুল আলম ওরফে বেচু (২০) খুনে র ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলো,উপজেলার চরকলমী গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. বেলাল (২০), একই গ্রামের মো.মাহফুজের ছেলে মো. রাশেদ (৩০) মৃত আমিনুল হকের ছেলে মো. মাইন উদ্দিন ওরফে পিষ্টু (৩২) ,মৃত আবুল কালামের ছেলে মো. লোকমান হোসেন (৩৭) ,দক্ষিন চরকলমী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. মহিন উদ্দিন ওরফে চঁন মিয়া (২১)।মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

নিহত মো. দিদার উল আলম ওরফে বেচু (২০) উপজেলা র মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামে র মাইন উদ্দিন বেপারীর ছেলে।শুক্রবার (১০ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে,গত ৬ মার্চ বিকেলের দিকে উপজেলার ছমিরহাট থেকে আসার পথে মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামের গোলাম মাওলার কিল্লা সংলগ্ন শওকতের প্রজেক্টের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।প্রেস ব্রিফিংয়ে এসপি জানায়,গত ৬ মার্চ বিকেলে গরু বিক্রি করে উপজেলার ছমির হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে গরু বেপারী দিদারকে এক দল ছিনতাইকারী ছুরিকাঘাত করে তার সাথে থাকা সকল টাকা ও মুঠোফোন নিয়ে যায়।পরে ঘটনাস্থলে স্থানীয় এক অটোচালক তাকে দেখতে পেয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যানপরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ১০ মার্চ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এসপি আরো জানায়, গ্রেফতারকৃত আসামি মো. বেলাল কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়ে ও হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে একই সাথে এ হত্যাকাণ্ডের সঙ্গে নিজের ও অপর ৬ আ সামির জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।পরে তার জবানবন্দি অনুসারে আরো ৪ আসামিকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি,গাছের ঢাল,ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়। সোমবার (১৩ মার্চ) অপর আসামি মো. রাশেদ (৩০) বিজ্ঞ আদালতে হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়ে,ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।



Our Like Page
Developed by: BD IT HOST